বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান
Thank you for reading this post, don't forget to subscribe!বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলের সর্বোচ্চ এই পদটি শূন্য হয়ে পড়ে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিষয়টি নিয়ে জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়।
বৈঠকে উপস্থিত নেতারা সর্বসম্মতিক্রমে শূন্য চেয়ারম্যান পদে তারেক রহমানকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন। এর মাধ্যমে গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
দলীয় সূত্র জানায়, এই সিদ্ধান্তের মাধ্যমে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় থাকবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি আরও সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 










