সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার ঘটনায় সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ প্রায় ৩ ঘণ্টা বন্ধ ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৬টা থেকে ৬টা ১০ মিনিটের মধ্যে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ ও শমশেরনগর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি পূর্ব কালিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল (লুব্রিকেন্ট) লিক হয়ে আগুনের সূত্রপাত হয়। আগুনের ঘটনা দেখে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পরপরই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং সিলেট রুটে তৈরি হয় দীর্ঘস্থায়ী জট। এতে শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
পরে সকাল ৯টা ২৭ মিনিটে সিলেট থেকে আসা বিকল্প ইঞ্জিন ও কালনী এক্সপ্রেসের সহায়তায় ক্ষতিগ্রস্ত ট্রেনটিকে সরিয়ে শমশেরনগর স্টেশনে নেওয়া হয়।
কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, বর্তমানে রেল যোগাযোগ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি।
১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আপডেট:
উপবন এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রী—দেশজুড়ে ট্রেন চলাচল ব্যাহত!
-
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক - প্রকাশিত হয়েছে: ০৭:০৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- ৩১ জন পড়েছেন
ট্যাগ
#BangladeshNews #BangladeshRailway #BreakingNews #EmergencyNews #NewsUpdate #RailAccident #RailwayUpdate #SylhetNews #SylhetTrain #TrainFire #TrainUpdate #TrendingNow #UpobanExpress ViralNews
জনপ্রিয় সংবাদ




















