০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মালিবাগ–রামপুরা সড়কে ট্রাফিকের ঝটিকা অভিযান: উচ্ছেদে সরগরম এলাকা, জরিমানা ও মামলা একসাথে!”

বিশেষ প্রতিনিধি:
রাজধানীর যানজট নিরসন ও পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে মালিবাগ রেলগেট থেকে রামপুরা কাঁচাবাজার পর্যন্ত এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে সড়কের দুই পাশ দখল করে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা এসব দোকান ভেঙে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়।

অভিযান চলাকালে সড়কের পাশে অবৈধভাবে পার্কিং করা বেশ কয়েকটি মিনি ট্রাক ও মোটরসাইকেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া দোকানের সামনে ফুটপাত দখল করে পণ্য রাখার দায়ে একাধিক দোকানিকে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।

ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, রাজধানীতে যানজট কমানো এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এতে করে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: সাংবাদিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম

মালিবাগ–রামপুরা সড়কে ট্রাফিকের ঝটিকা অভিযান: উচ্ছেদে সরগরম এলাকা, জরিমানা ও মামলা একসাথে!”

প্রকাশিত হয়েছে: ০২:৩৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬