০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

*কক্সবাজারে বিশেষ অভিযানে ৪ ছিনতাইকারী ও ৫ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

Thank you for reading this post, don't forget to subscribe!

অনলাইন ডেস্ক নিউজ :

পর্যটন নগরী কক্সবাজারে বিশেষ অভিযানে ৪ জন ছিনতাইকারী ও ৫ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

পুলিশ সুপার, কক্সবাজারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর সার্বিক তত্ত্বাবধানে শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইকারী, অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অফিসার ইনচার্জ মোঃ ছমি উদ্দিনের নেতৃত্বে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জন ছিনতাইকারীকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন—
মোঃ রফিক (৩৮), ফুলবাগ, চাউল বাজার এলাকা;
আব্দুল ওয়াহিদ (২৪), টেকপাড়া মোজাম্মেল কলোনী;
রহিম ওরফে রং চা (৩৮), সমিতি পাড়া;
আবু জাফর ছিদ্দিক ওরফে সালমান শাহ (২১), সত্তরের ঘোনা, পাহাড়তলী।

একই অভিযানে বিভিন্ন মামলার ৫ জন পরোয়ানাভুক্ত আসামীকেও গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—
রেহেনা আক্তার, নতুন বাহারছড়া;
কবির আহমদ, কলাতলী বিজয় নগর;
আবু বক্কর সিদ্দিক (৩৮), উত্তর নুনিয়াছড়া;
মোঃ আলম (২৮), নতুন বাহারছড়া;
আবু জাফর ছিদ্দিক ওরফে সালমান শাহ (২৪), সত্তরঘোনা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: সাংবাদিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম

*কক্সবাজারে বিশেষ অভিযানে ৪ ছিনতাইকারী ও ৫ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০১:২১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬