অনলাইন ডেস্ক নিউজ:
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের বিজয়নগর পশ্চিমপাড়ায় টাকার দাবিকে কেন্দ্র করে এক মর্মান্তিক পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে। টাকার জন্য নিজ পিতার ওপর দা দিয়ে হামলা চালিয়েছে এক যুবক।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল প্রায় পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত বৃদ্ধ বাবু বিশ্বাস (৬৫) বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ছেলে মারুফ (১৯) তার বাবার কাছে টাকা দাবি করে। তবে বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মারুফ ঘর থেকে দেশীয় দা এনে বাবার বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর রক্তাক্ত হন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনার পর অভিযুক্ত মারুফ পালিয়ে গেছে।
০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আপডেট:
টাকার জন্য পিতার ওপর নির্মম হামলা: যশোরে ছেলের দা-এর কোপে গুরুতর আহত বৃদ্ধ
-
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক - প্রকাশিত হয়েছে: ০৩:৫৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- ২৭ জন পড়েছেন
ট্যাগ
#BreakingNews #CrimeNews #FatherSonConflict #JessoreNews #NewsUpdate #Violence #অপরাধ #পারিবারিক_সহিংসতা #বাংলাদেশ_নিউজ #যশোর_সংবাদ
জনপ্রিয় সংবাদ




















