১০:০৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তেলের সংকটে উত্তাল কুড়িগ্রাম: পুলিশের সাথে সংঘর্ষ, আটক ২ বাইকার

অনলাইন ডেস্ক নিউজ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় তেল সংকটকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফিলিং স্টেশনে অতিরিক্ত তেল নেওয়ার দাবিকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ায় দুই বাইকারকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার সাহা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।
আটক দুই যুবক হলেন—আলমগীর হোসেন ও ইজাজ তানভীর তুষার। তারা স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও পাম্প সূত্রে জানা যায়, প্রশাসনের তত্ত্বাবধানে প্রতি মোটরসাইকেলকে ৩০০ টাকার তেল সরবরাহ করা হচ্ছিল। এ সময় দুই বাইকার ৫০০ টাকার তেল দেওয়ার জোর দাবি জানিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। এক পর্যায়ে তারা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং পুলিশের ওপর চড়াও হন বলে অভিযোগ ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেনের নিকট মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউএনও জানান, ভবিষ্যতে এমন আচরণ না করার অঙ্গীকারে তাদের মুক্তি দেওয়া হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!
জনপ্রিয় সংবাদ

যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: সাংবাদিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম

তেলের সংকটে উত্তাল কুড়িগ্রাম: পুলিশের সাথে সংঘর্ষ, আটক ২ বাইকার

প্রকাশিত হয়েছে: ০৯:৪৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬