১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে অবৈধ তেল মজুতের হদিস: নওয়াব মিলসকে জরিমানা, বাজারে ছাড়ার নির্দেশ

অনলাইন ডেস্ক নিউজ
যশোরের নীলগঞ্জ এলাকায় বিপুল পরিমাণ ভোজ্য তেল অবৈধভাবে মজুত রাখার অভিযোগে ‘মেসার্স নওয়াব মিলস’ নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব-৬ এর যৌথ অভিযানে এ অনিয়ম ধরা পড়ে।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে মোট ৪৩ হাজার ৬৫৬ লিটার সয়াবিন, পাম ও সুপার তেল মজুত রাখা হয়েছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ লাখ টাকার বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ সয়াবিন ও পাম তেল পাওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, তেল মজুতের পাশাপাশি প্রতিষ্ঠানটিতে ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করার মতো অনিয়ম পাওয়া গেছে। এসব অপরাধে মিলের মালিক হাসিব ইমামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, মজুতকৃত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬ যশোরের অধিনায়ক মেজর ফজলে রাব্বি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Thank you for reading this post, don't forget to subscribe!
জনপ্রিয় সংবাদ

যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: সাংবাদিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম

যশোরে অবৈধ তেল মজুতের হদিস: নওয়াব মিলসকে জরিমানা, বাজারে ছাড়ার নির্দেশ

প্রকাশিত হয়েছে: ০৩:৪৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬