১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাট সীমান্তে উত্তেজনা: বিএসএফের আঘাতে বাংলাদেশি যুবক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

অনলাইন ডেস্ক নিউজ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুতিয়াপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সদস্যদের আঘাতে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন।
আহত যুবকের নাম আনোয়ার হোসেন। গত বুধবার (৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে তিনি অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন বলে জানিয়েছে ৩৯ বিজিবি (ময়মনসিংহ ব্যাটালিয়ন)। এ সময় বিএসএফ সদস্যরা তাকে বাধা দিতে গিয়ে শারীরিকভাবে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবি জানিয়েছে, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, হালুয়াঘাটসহ দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, চোরাচালান ও গরু পাচারকে কেন্দ্র করে প্রায়ই উত্তেজনা দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা সীমান্তে স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধির দাবি জানিয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!
জনপ্রিয় সংবাদ

যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: সাংবাদিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম

হালুয়াঘাট সীমান্তে উত্তেজনা: বিএসএফের আঘাতে বাংলাদেশি যুবক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

প্রকাশিত হয়েছে: ০৩:৫৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬