অনলাইন ডেস্ক:
Thank you for reading this post, don't forget to subscribe!সিলেটের বিশ্বনাথ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষসহ তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (০৮ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ পৌর শহরের নতুনবাজার এলাকার শামীম স্মরণী আবাসিক এলাকার শাপলা ভিলায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মোছাঃ সীমা বেগম (২৫), যিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি (সিআর মামলা নং ২৪৩/২০২৫)। এছাড়া অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হুসনা বেগম (২৫), পিতা-মৃত আহমদ আলী, সাং-রহমান নগর, থানা-বিশ্বনাথ এবং সুমন আহমদ (১৯), পিতা-আব্দুল বারিক, সাং-নতুন কৃষ্ণপুর, থানা-দোয়ারাবাজারকে আটক করা হয়।
এ বিষয়ে বিশ্বনাথ থানার এসআই পান্না লাল দেব জানান, মূলত ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করা হলেও, গোপন সংবাদের ভিত্তিতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় তিনজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 



















