১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান: ১২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

অনলাইন ডেস্ক নিউজ:

Thank you for reading this post, don't forget to subscribe!

ভোলা জেলায় মাদকবিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় এবং ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের তত্ত্বাবধানে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় ও স্থান: ০৯ এপ্রিল ২০২৬, দুপুর ২টা
ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর এলাকার লক্ষীপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম। তার সাথে ছিলেন নারী এএসআই (নিঃ) স্বপ্না বেগমসহ পুলিশের একটি চৌকস টিম। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমি বেগম (২১) নামে এক নারীকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী:সুমি বেগম (২১)
স্বামী: মোঃ সবুজঠিকানা: মধ্য জয়নগর, উত্তর জয়নগর ইউনিয়ন, দৌলতখান, ভোলা
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের বার্তা: মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে ভোলা জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: সাংবাদিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম

ভোলায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান: ১২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ১২:৪০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬