১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার উপর নৃশংস হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

অনলাইন ডেস্ক নিউজ:

Thank you for reading this post, don't forget to subscribe!

বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের পূর্ব ধামুরা গ্রামে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ছাত্রদল নেতা ছোলাইমান ইসলাম হৃদয় (২৮)-এর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, গত ৮ এপ্রিল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় ৮ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব ধামুরা গ্রামের মৃত হাফেজ জমাদারের ছেলে এবং ঢাকার হাতিরঝিল থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছোলাইমান ইসলাম হৃদয় সম্প্রতি বাড়িতে এসে দেখতে পান, তাদের বাড়ির পাশেই আগৈলঝাড়া উপজেলার রত্নপুর গ্রামের সাকিব সরদার (২৪) তার সহযোগীদের নিয়ে প্রকাশ্যে মাদক বিক্রি করছে। এ বিষয়ে প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে ওঠে সাকিব ও তার দলবল।
ঘটনার দিন সন্ধ্যায় হৃদয় খালার বাড়ির উদ্দেশ্যে বের হলে ধামুরা-রত্নপুর সংযোগ সড়কের একটি কালভার্টের কাছে পৌঁছালে সাকিব সরদার ও তার সহযোগীরা তাকে এলোপাতাড়ি মারধর করে। পরে তাকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে পুনরায় মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে।
এ সময় তার কাছে থাকা দুটি আইফোন (আনুমানিক মূল্য ১ লাখ টাকা) ও নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
হৃদয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের কাছে খবর দেয়। পরিবার তাকে গুরুতর অবস্থায় উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল হাসান জানান, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় সংবাদ

যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: সাংবাদিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার উপর নৃশংস হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

প্রকাশিত হয়েছে: ১২:২৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬