১০:০৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে ভেজাল তেলের কারখানায় অভিযান: ২০ হাজার লিটার জব্দ, জরিমানা দেড় লাখ

অনলাইন ডেস্ক নিউজ:

Thank you for reading this post, don't forget to subscribe!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) দুপুরে র‍্যাব-১১ এবং উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এই জরিমানা আদায় করা হয়।
অভিযানে রূপগঞ্জ থানার তারাব এলাকায় অবস্থিত “সিমু কনজুমার প্রডাক্টস” এর মালিক জহিরুল ইসলাম সৈকতকে ১ লাখ টাকা এবং “মেসার্স দেওয়ান এন্টারপ্রাইজ” এর মালিক আঃ বাতেন দেওয়ানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন এবং বিভিন্ন নামী ব্র্যান্ডের লেবেল ব্যবহার করে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠান দুটি থেকে প্রায় ২০ হাজার লিটার ভেজাল তেল জব্দ করা হয়, যা বিভিন্ন আকারের গ্যালনে সংরক্ষিত ছিল।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভেজাল খাদ্য উৎপাদন ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে চলবে।

জনপ্রিয় সংবাদ

যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: সাংবাদিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম

রূপগঞ্জে ভেজাল তেলের কারখানায় অভিযান: ২০ হাজার লিটার জব্দ, জরিমানা দেড় লাখ

প্রকাশিত হয়েছে: ০২:৩৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬