০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে জুমার নামাজে চরম ভোগান্তি: বাজেট সংকটে থমকে আছে কেন্দ্রীয় মসজিদের সম্প্রসারণ কাজ

অনলাইন ডেস্ক নিউজ :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের দ্বিতীয় তলার সম্প্রসারণ কাজ দীর্ঘ ছয় মাস ধরে বন্ধ রয়েছে। বাজেট সংকটের কারণে থেমে থাকা এই উন্নয়ন কার্যক্রমের ফলে জুমার নামাজে চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
সরেজমিনে দেখা যায়, প্রতি শুক্রবার জুমার আগে থেকেই মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় থাকে। প্রায় ৫০০-৫৫০ জন ধারণক্ষমতার এই মসজিদে বাস্তবে উপস্থিতি থাকে তার চেয়েও বেশি। ফলে অনেক মুসল্লিকে বাধ্য হয়ে অযুখানা, সিঁড়ি, ফটকের সামনে কিংবা বাইরে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয়। এমনকি জায়গা সংকটের কারণে কেউ কেউ নামাজ না পড়েই ফিরে যাচ্ছেন।
তীব্র গরম ও রোদের মধ্যে খোলা স্থানে নামাজ আদায় করতে গিয়ে দুর্ভোগ আরও বাড়ছে মুসল্লিদের।
প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, ২০২৫ সালের জুন মাসে মসজিদের দ্বিতীয় তলার সম্প্রসারণ কাজ শুরু হলেও সেপ্টেম্বরের মাঝামাঝি বাজেট সংকটের কারণে তা বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, একটি বড় বিশ্ববিদ্যালয়ে এমন ছোট পরিসরের মসজিদ মোটেই উপযোগী নয়। দ্রুত কাজ শেষ না হওয়ায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন তারা।
🗣️ সংশ্লিষ্টরা জানান, দ্বিতীয় তলার ছাদ নির্মাণ সম্পন্ন হলেও বাকি কাজ শেষ না হওয়ায় সমস্যার সমাধান হচ্ছে না। নতুন অর্থবছরে বাজেট বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Thank you for reading this post, don't forget to subscribe!
ট্যাগ
জনপ্রিয় সংবাদ

যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: সাংবাদিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম

কুবিতে জুমার নামাজে চরম ভোগান্তি: বাজেট সংকটে থমকে আছে কেন্দ্রীয় মসজিদের সম্প্রসারণ কাজ

প্রকাশিত হয়েছে: ০২:০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬