পঞ্চগড় জেলার বোদা উপজেলার তেপুকুরিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানে মোহাম্মদ কামরুল নামের এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, প্রায় ১০০ লিটার ডিজেল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে মজুদকৃত ডিজেল জব্দ করা হয়েছে।
এই অভিযান পরিচালনা করেন পঞ্চগড় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আলী।
প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
আপডেট:
পঞ্চগড়ে মোবাইল কোর্টে ৫ হাজার টাকা জরিমানা, অবৈধ ডিজেল জব্দ
-
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক - প্রকাশিত হয়েছে: ১০:২৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- ১৫ জন পড়েছেন
ট্যাগ
জনপ্রিয় সংবাদ











