স্টাফ রিপোর্টার, নওগাঁ:
নওগাঁ জেলায় মাদকবিরোধী অভিযানে পৃথক দুটি ঘটনায় বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ১৩ এপ্রিল দিবাগত রাত প্রায় ১টা ৪০ মিনিটে ধামইরহাট থানা পুলিশ ধামইরহাট পৌরসভার টিএনটি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মোঃ বাবু (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, ১২ এপ্রিল রাত প্রায় ১১টার দিকে পত্নীতলা থানা পুলিশ নজিপুর পৌরসভার মাহমুদপুর এলাকায় একটি আম বাগানের পাশে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত ব্যক্তিরা একটি ব্যাটারিচালিত চার্জার ভ্যান ফেলে পালিয়ে যায়। পরে ভ্যানটি তল্লাশি করে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়, যা বিভিন্ন পলিথিন ব্যাগে সংরক্ষিত ছিল।
উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং মাদক প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।
১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আপডেট:
নওগাঁয় পৃথক অভিযানে মাদক উদ্ধার, ১ জন গ্রেফতার
-
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক - প্রকাশিত হয়েছে: ০৩:২২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- ৩১ জন পড়েছেন
ট্যাগ
জনপ্রিয় সংবাদ




















