০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে ভোরে এক ব্যক্তির মৃত্যু, অভিযুক্তের আত্মসমর্পণ

কক্সবাজার প্রতিনিধি:

Thank you for reading this post, don't forget to subscribe!

কক্সবাজারের রামু উপজেলায় ভোরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব মেরুলুয়া গ্রামে কালু বড়ুয়া (৬০) নামে এক ব্যক্তিকে গুরুতর আঘাতের পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
সোমবার (ভোর ৪টা) তিনি প্রতিদিনের মতো ফুল তুলতে বাড়ি থেকে বের হলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগ রয়েছে, টাম্বু বড়ুয়া (প্রকাশ টাবু) নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে এলাকায় অস্থির আচরণ করছিলেন। এ সময় কালু বড়ুয়া বিষয়টি জানতে চাইলে তার ওপর হামলা চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় অভিযুক্ত টাম্বু বড়ুয়া নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
নিহত কালু বড়ুয়া ফ্রান্সপ্রবাসী অসিম বড়ুয়ার পিতা বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, এ ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে, তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানিয়েছেন তারা।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুকের ইন্তেকাল

রামুতে ভোরে এক ব্যক্তির মৃত্যু, অভিযুক্তের আত্মসমর্পণ

প্রকাশিত হয়েছে: ০৩:৫৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬