০১:৩২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নানান আয়োজনে সিলেটের বিশ্বনাথে বাংলা নববর্ষ উদযাপন

অনলাইন ডেস্ক :

Thank you for reading this post, don't forget to subscribe!

সিলেটের বিশ্বনাথ উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করা হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা ৪০ মিনিটে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নববর্ষ উদযাপন শুরু হয়।
পহেলা বৈশাখ উপলক্ষে সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি বৈশাখী শোভাযাত্রা ও লোকজ মেলার উদ্বোধন করেন। পরে দিনব্যাপী লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসব আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বাংলা নববর্ষ উদযাপনের এসব আয়োজন উপজেলাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পত্নীতলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

নানান আয়োজনে সিলেটের বিশ্বনাথে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশিত হয়েছে: ০৮:৩১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬