০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে তিন শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানের ভিডিও ঘিরে আলোচনা-সমালোচনা

অনলাইন ডেস্ক :

Thank you for reading this post, don't forget to subscribe!

যশোরের মণিরামপুর উপজেলায় সাম্প্রতিক কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক ও বিদায় অনুষ্ঠানের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, বিভিন্ন অনুষ্ঠানে কিছু অংশগ্রহণকারীর নাচ ও আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের একাংশ এসব ঘটনাকে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও শৃঙ্খলার সঙ্গে অসঙ্গত বলে মন্তব্য করেছেন। বিষয়টি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয়ভাবে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
অভিযোগ অনুযায়ী, উপজেলার মধুপুর-বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়, শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয় ও বালিয়াডাঙ্গা-খানপুর মাধ্যমিক বিদ্যালয়ে পৃথক তিনটি অনুষ্ঠানে এমন দৃশ্য ধারণ করা হয়। স্বাধীনতা দিবস উদযাপন ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত এসব অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার সময় কিছু অনাকাঙ্ক্ষিত আচরণ ঘটে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা অনভিপ্রেত এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। অনেকেই ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা জানান, তারা ঘটনাগুলো সম্পর্কে অবগত হয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুকের ইন্তেকাল

মণিরামপুরে তিন শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানের ভিডিও ঘিরে আলোচনা-সমালোচনা

প্রকাশিত হয়েছে: ১২:৩৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬