০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কটিয়াদীতে নিখোঁজের ৪ দিন পর ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

পাকুন্দিয়া প্রতিনিধি:

Thank you for reading this post, don't forget to subscribe!

কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকায় নিখোঁজের চারদিন পর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মো. জিল্লুর রহমান (৪০) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) সকালে ভোগপাড়া মহল্লায় কটিয়াদী-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশের একটি প্রতিষ্ঠানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জিল্লুর রহমান মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি পরিবারসহ কটিয়াদী পৌর এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জিল্লুর রহমান ‘মুন ডিজিটাল স্টুডিও অ্যান্ড কালার ল্যাব’সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। এছাড়াও তার একটি প্লেট ও গ্লাস তৈরির কারখানা ছিল।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে সোমবার সকালে পরিবারের সদস্যরা ব্যবসা প্রতিষ্ঠান খুলে ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
কারখানার দুই কর্মী জানান, বৃহস্পতিবারের পর থেকে সেখানে আর কোনো কাজ হয়নি। প্রতিষ্ঠানে কর্মরত এক ড্রাইভারও বর্তমানে নিখোঁজ রয়েছেন। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কটিয়াদী মডেল থানা-র ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে শতাধিক গরুকে এলএসডি ভ্যাকসিন প্রদান, খামারিদের নিয়ে উঠান বৈঠক

কটিয়াদীতে নিখোঁজের ৪ দিন পর ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০২:২৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬