০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে রামিসা হত্যার প্রতিবাদে দোহারে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা

 স্টাফ রিপোর্টার :

Thank you for reading this post, don't forget to subscribe!

ঢাকার মিরপুরে নৃশংসভাবে খুন হওয়া রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও খুনিদের ফাঁসির দাবিতে দোহার উপজেলায় এক বিশাল প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২২ মে, ২০২৬) সন্ধ্যায় উপজেলার রাইপাড়া ইউনিয়নের লটাখোলা বাঁশতলা এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। খুনিদের ফাঁসির দাবিতে এসময় উত্তাল হয়ে ওঠে লটাখোলা এলাকা।

উক্ত প্রতিবাদ সভা ও মানববন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী, এলাকার সচেতন যুবসমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। কর্মসূচি চলাকালে অপরাধীদের শাস্তির দাবিতে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে যদি রামিসার খুনিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হয়, তবে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে শতাধিক গরুকে এলএসডি ভ্যাকসিন প্রদান, খামারিদের নিয়ে উঠান বৈঠক

মিরপুরে রামিসা হত্যার প্রতিবাদে দোহারে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রকাশিত হয়েছে: ০১:০৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬