০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলাচেষ্টা: ৪ জন আটক

গাইবান্ধা প্রতিনিধি :

Thank you for reading this post, don't forget to subscribe!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় মাদক কারবারিদের বাধার মুখে পড়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে।

রবিবার উপজেলার সাপমারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

ডিএনসি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) জুয়েল ইসলামের নেতৃত্বাধীন একটি টিম সাপমারা ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে নামেন। অভিযান চলাকালে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জাইদুল ও তার সহযোগীরা সরকারি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং টিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা চালায়। জাইদুলের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদকের মামলা রয়েছে বলে স্থানীয়রা জানান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ৪ জনকে আটক করতে সক্ষম হয় ডিএনসি টিম।

গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অভিযানের বিষয়ে উপ-পরিদর্শক জুয়েল ইসলাম জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের এই চলমান অভিযান আরও জোরদার করা হবে। মাদক কারবারি বা এর সাথে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে শতাধিক গরুকে এলএসডি ভ্যাকসিন প্রদান, খামারিদের নিয়ে উঠান বৈঠক

গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলাচেষ্টা: ৪ জন আটক

প্রকাশিত হয়েছে: ০৩:৫৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬