লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে মাদকবিরোধী সচেতনতায় র‍্যালি করল মসজিদ কমিটি

ঢাকার ধামরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে একটি মাদকবিরোধী র‍্যালির আয়োজন করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর উপজেলার কুল্লা ইউনিয়নের ফোর্টনগর গ্রামে জুলকারনাইন জামে মসজিদ কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

র‍্যালিটি জুলকারনাইন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ফোর্টনগর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা এ সময় মাদকের ভয়াবহ কুফল তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন। র‍্যালিটি পুনরায় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

অনুষ্ঠান শেষে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মাদক কেবল একক কোনো ব্যক্তির জীবন ধ্বংস করে না, এটি একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তারা মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ এবং প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে একটি মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন জুলকারনাইন জামে মসজিদ ও আলোকিত ফোর্টনগর সমাজকল্যাণ সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, আলোকিত ফোর্টনগর সমাজকল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, জুলকারনাইন জামে মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল হালিম এবং কুল্লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ কমিটির সদস্য এবং সমাজকল্যাণ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‍্যালিতে অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে তরুণীদের আটকে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

ধামরাইয়ে মাদকবিরোধী সচেতনতায় র‍্যালি করল মসজিদ কমিটি

প্রকাশিত হয়েছে: ০২:৩০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬