লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার রূপসায় নদী থেকে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

খুলনার রূপসা উপজেলায় নদী থেকে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সিংহেরচর এলাকার আলম মেম্বারের নদীর ঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতদের একজনের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর এবং অন্যজনের বয়স ৪০ থেকে ৪২ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে নদীর কাদার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এর কিছুক্ষণ পরই একই এলাকায় আরও একটি মরদেহ ভেসে ওঠে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা রূপসা থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ভাসমান মরদেহ দুটি উদ্ধার করেন। এ সময় কৌতূহলী বহু মানুষ নদীর দুই পাড়ে ভিড় জমান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ জানান, স্থানীয়দের দেয়া খবরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জোয়ারের পানিতে ভেসে মরদেহ দুটি ওই এলাকায় এসে আটকে পড়ে। তাদের পরিচয় শনাক্ত করা এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, চরে আটকে থাকা মরদেহ দুটি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং উভয়ের মাথায় রক্তাক্ত জখম দেখা গেছে। তবে এসব ক্ষতচিহ্ন কীভাবে বা কখন সৃষ্টি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এদিকে ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি দাবি করেছেন, উদ্ধার হওয়া দুই ব্যক্তির মধ্যে একজনকে তিনি ওই ঘাটের ট্রলারচালক হিসেবে চেনেন। তবে অন্যজনের পরিচয় সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

উল্লেখ্য, গত দুই দিনে খুলনায় পর পর দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রোববার সন্ধ্যায় আড়ংঘাটা থানার রায়মহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থানকালে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় নিহত হন তাঁতী দল নেতা সৈয়দ হুমায়ুন কবির। এর আগের দিন শনিবার রাতে নগরের দারোগাপাড়া এলাকায় চাপাতির কোপে খুন হন শহিদুল (৩৫) নামের এক যুবক। পরপর হত্যাকাণ্ড ও রহস্যজনকভাবে জোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের আগে তাদের মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

৫৬ জেলায় তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা অর্থায়ন শুরু

খুলনার রূপসায় নদী থেকে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৯:০১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬