লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ড, নিরাপত্তায় চেকপোস্ট জোরদার

রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা সোয়া একটা থেকে দুইটার মধ্যে এই বিস্ফোরণ ঘটে। রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। এর আগে সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর পল্লবী এলাকার সিরামিক রোডে সরকারি কলেজের পাশে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন লাগে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির জানান, বৃষ্টির মধ্যে বাসে আগুন লাগার ঘটনাটি স্থানীয়রা নেভাতে সক্ষম হন। আগুনে বাসের সিটগুলো পুড়ে গেছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে শনিবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর তিনটি স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া যাত্রাবাড়ী চৌরাস্তা ও শহীদ ফারুক সরণি এলাকায় ককটেল বিস্ফোরণে একজন অটোরিকশাচালক আহত হন এবং দক্ষিণ কেরানীগঞ্জে থানার সামনে জব্দ করা একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর অন্তত ৯টি জায়গায় ১৩টি ককটেল বিস্ফোরণ এবং কাফরুল থানার সামনে একটি ফাঁকা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় বিভিন্ন থানায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এই ধারাবাহিক ঘটনার প্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, ঢাকায় ঢোকা ও বের হওয়ার পথসহ গুরুত্বপূর্ণ এলাকায় ২০০টির বেশি তল্লাশিচৌকি বসানো হয়েছে এবং মোবাইল টিম টহল দিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় এই তল্লাশি কার্যক্রম চলমান থাকবে এবং নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছে ডিএমপি। মিরপুর, দোলাইরপাড়, গুলশান ও রামপুরাসহ বিভিন্ন স্থানে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেপ্তার এবং ৫৫টি মামলা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ১টি অবিস্ফোরিত ককটেল, ৫০০ গ্রাম গানপাউডার, ৫০০ গ্রাম ঝুট কাপড়, ২৫০ মিলি লিটার পেট্রোল, বিস্ফোরিত ককটেলের ৩৫ গ্রাম পেরেক, টিনের ৭টি টুকরা, ১০ টুকরা স্কচ টেপ, ১০৪টি পেরেক এবং বিস্ফোরিত ককটেলের টিনের ১টি অংশবিশেষ। এ ছাড়া ৫৪ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ৪ হাজার ১১৫টি ইয়াবা বড়ি, ২১ গ্রাম হেরোইন, ৫০ বোতল ফেনসিডিল, ইয়াবা তৈরির ২টি মেশিন, রাসায়নিক উপাদান, ব্যক্তিগত গাড়ি, বিভিন্ন ধারালো অস্ত্র ও ১৪টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। অভিযানে ২ জন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।

এ ছাড়া ৫৪ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ৪ হাজার ১১৫টি ইয়াবা বড়ি, ২১ গ্রাম হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।অভিযানে ১টি ব্যক্তিগত গাড়ি, ৩টি চাকু, ১টি চাপাতি, ১টি ছোট কাঁচি, ১টি কাটার, ফয়েল পেপার, গ্যাসলাইটার, ১টি নাইলনের রশি ও ১৪টি মুঠোফোন উদ্ধার করা হয়।এ ছাড়া ইয়াবা তৈরির ২টি মেশিন, ২ হাজার ৬০০ গ্রাম বিভিন্ন রাসায়নিক, ৪৫৪ গ্রাম বেনেলিয়া পাউডার, ১৩ বোতল রং, ৩৫০টি খালি বোতল, ইয়াবা তৈরির মিশ্রিত উপাদান ১ হাজার ৫০০ গ্রাম এবং ২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মাদ্রিদ ডার্বিতে মরিনহোর রিয়ালকে হারিয়ে জয়ের ধারায় অ্যাটলেটিকো

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ড, নিরাপত্তায় চেকপোস্ট জোরদার

প্রকাশিত হয়েছে: ০১:৩২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬