লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসসিসির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনা কোম্পানির সঙ্গে বৈঠক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ২৫। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও তা পরিচালনার বিষয়ে চীনভিত্তিক প্রতিষ্ঠান ঝেজিয়াং উইমিং এনভায়রনমেন্টাল প্রোটেকশন কোম্পানি লিমিটেডের (উইমিং) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কারিগরি দিক, বিনিয়োগের মডেল এবং বাস্তবায়নের রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রকল্পের বিভিন্ন অংশ তুলে ধরে এসময় একটি ব্রিফিং উপস্থাপন করা হয়। প্রতিমন্ত্রী এবং উইমিংয়ের প্রতিনিধিদলের সদস্যরা প্রকল্পের সম্ভাব্য বিনিয়োগ কাঠামো, কারিগরি বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

বৈঠকে ঝেজিয়াং উইমিং এনভায়রনমেন্টাল প্রোটেকশন কোম্পানি লিমিটেডের পরিবেশ সংরক্ষণ গ্রুপের চেয়ারম্যান চেং উলিয়াং, সভাপতির সহকারী উ জিয়ান এবং বিনিয়োগ বিভাগের ব্যবস্থাপক হুয়াং ওয়েইফেং উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

বাস ভাড়া পুনর্নির্ধারণে বিআরটিএতে জরুরি বৈঠক আজ

ডিএসসিসির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনা কোম্পানির সঙ্গে বৈঠক

প্রকাশিত হয়েছে: ১২:৩২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬