লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধে প্রাণ গেল তরুণের

সিলেটের কোম্পানীগঞ্জে জমিজমা ও পুকুরের মাছ ধরা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আক্তার হোসেন (২৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জুয়েল (২২) নামে তাঁর এক চাচাতো ভাইকে পুলিশ আটক করেছে।

ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বতুমারা নোয়াগাঁও গ্রামের কাছাকাছি ধূপড়িরপাড় বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা ও পুকুরের মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই রবিবার রাতে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে আক্তার হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত আক্তার হোসেন উত্তর রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. কালা মিয়ার ছেলে। নিহতের বাবা মো. কালা মিয়া অভিযোগ করেন, তাঁর চাচাতো ভাই তাজউদ্দিন ও তাঁর পক্ষের লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা ও মাছের জলাশয় নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই তাঁর ছেলের ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জুয়েল নামে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জাপানে ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

কোম্পানীগঞ্জে পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধে প্রাণ গেল তরুণের

প্রকাশিত হয়েছে: ০৭:৩১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬