লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুসাহিত্যে নতুন সংযোজন ‘ছোটদের আনন্দবার্ষিকী রংপেনসিল’

বিশিষ্ট শিশুসাহিত্যিক মিজানুর রহমান শামীম সম্পাদিত ‘ছোটদের আনন্দবার্ষিকী রংপেনসিল’ নামে একটি নতুন সংকলন প্রকাশিত হয়েছে। বড় মলাটের ১১২ পাতার এই সংকলনটি উন্নত মানের কাগজ ও ঝকঝকে ছাপায় তৈরি। মীর শামীমের করা প্রচ্ছদ ও অলঙ্করণে সাজানো এই সংকলনটি শিশুসাহিত্যের ক্ষেত্রে একটি নতুন সংযোজন।

সংকলনটিতে বিভিন্ন বিষয়ের ওপর ৬৬টি ছড়া-কবিতা, ২৮টি গল্প, সায়েন্স ফিকশন ও রূপকথা স্থান পেয়েছে। এছাড়া এতে দুটি সম্পূর্ণ কিশোর উপন্যাস, একটি প্রবন্ধ এবং একটি ভ্রমণকাহিনি রয়েছে। কিশোর উপন্যাস দুটির মধ্যে রয়েছে বিপ্রদাশ বড়ুয়ার ‘সোহরাবের বীরত্ব’ এবং কাসেম আলী রানার ‘লালচাঁদের দেশে’।

গল্পের অংশে পশুপাখির প্রতি মমত্ববোধ ও বন্দিজীবনে পাখিদের দুঃখ ফুটে উঠেছে এনায়েত রসুলের ‘মন এক আকাশ’ এবং আবুল হোসেন আজাদের ‘কুড়িয়ে পাওয়া’ গল্পে। আলী আসকরের ‘জন্মদিনের কেক’ গল্পে নাতনির প্রতি দাদার ভালোবাসা প্রকাশিত হয়েছে। সংকলনটিতে আরও গল্প লিখেছেন সজল দাশ, মির্জা গোলাম সারোয়ার পিপিএম, ওবায়দুল সমীর, সোহেল আমিন বাবু, ইলিয়াস বাবর, সুমাইয়া বরকতউল্লাহ, মিনহাজ উদ্দীন শরীফ, চন্দনকৃষ্ণ পাল, পান্থজন জাহাঙ্গীর, আখতারুল ইসলাম, নুরনাহার নিপা, মামুন সরকার, সালাম সৌরভ, কবির কাঞ্চন, হালিমা খাতুন, শাকিব হুসাইন, মোহাম্মদ আরিফুল্লাহ্ ভূঁইয়া, সুজন সাজু, চৌধুরী সিরাজুল ইসলাম, আবু নেসার শাহীন, সুব্রত চৌধুরী, তানভীর আহমেদ হৃদয়, অপু চৌধুরী, অনিক শুভ ও মনির মিতা।

ছড়াকারদের তালিকায় রয়েছেন ইকবাল বাবুল, দেলওয়ার বিন রশিদ, রাশেদ রউফ, তপংকর চক্রবর্তী, সুফিয়ান আহমদ চৌধুরী, জাহাঙ্গীর আলম জাহান, সৈয়দ খালেদুল আনোয়ার, হাসনাত আমজাদ, আহমেদ জসিম, আবুল কালাম বেলাল, মিজানুর রহমান শামীম, আহসান মালেক, সিকদার নাজমুল হক, সারওয়ার-উল-ইসলাম, উৎপলকান্তি বড়ুয়া, অরুণ শীল, সোহেল মল্লিক, জাকির হোসেন কামাল, রেবেকা ইসলাম, শাহেদ সাদ উল্লাহ, সিতাংশু কর, সুজন দাশ, আহমেদ সাব্বির, শামীম খান যুবরাজ, ইলিয়াস পাটোয়ারী, শচীন্দ্র নাথ গাইন, আজিজ রাহমান, দীপক বড়ুয়া, গোলাম নবী পান্না, মামুন সারওয়ার, রমজান মাহমুদ, অমিত বড়ুয়া, কেশব জিপসী, আহসানুল হক, আল জাবিরী, ইসমাইল জসীম, ইমতিয়াজ সুলতান ইমরান, সাইফুদ্দিন আবসার, বদরুল বোরহান, হাসু কবির, নবীর হোসাইন, আনোয়ারুল হক নূরী, সেলিম এমরাজ, আতিক রহমান, হোসাইন মোস্তফা, নীহার মোশারফ, হাফিজ মুহাম্মদ, গোলাম সরোয়ার, মনসুর হেলাল, গিয়াসউদ্দিন রূপম, সৌরভ শাখাওয়াত, নজরুল ইসলাম শান্ত, রকিবুল ইসলাম, অনার্য আমিন, অনিক মাযহার, নাটু বিকাশ বড়ুয়া, শাহ নেওয়াজ, মালিপাখি, মারজিয়া খানম সিদ্দিকা, মুস্তফা মানিক, রফিক আহমদ খান, রাসু বড়ুয়া, শাহিন আলম, তানভীর হাসান বিপ্লব, মেহেরুন ইসলাম, মিজান মনির ও ইদ্রিস মণ্ডল।

এছাড়া সংকলনটিতে মিনহাজুল ইসলাম মাসুমের একটি প্রবন্ধ এবং ওমর ফারুক নাজমুলের একটি ভ্রমণকাহিনি অন্তর্ভুক্ত করা হয়েছে। মিজানুর রহমান শামীম সম্পাদিত এই সংকলনটি বাংলা শিশুসাহিত্যের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সংকলনটির শুভেচ্ছা মূল্য ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মাগুরায় ৮ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

শিশুসাহিত্যে নতুন সংযোজন ‘ছোটদের আনন্দবার্ষিকী রংপেনসিল’

প্রকাশিত হয়েছে: ০৭:৩৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬