লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার মজুরি প্রস্তাব দেবে মালিকপক্ষ, পোশাক শিল্পে অস্থিরতা অব্যাহত

তৈরি পোশাক শ্রমিকদের ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবির বিপরীতে আগামী সোমবার মজুরি বোর্ডে নিজেদের প্রস্তাবনা তুলে ধরবেন মালিকপক্ষের প্রতিনিধিরা। মজুরি পুনর্নির্ধারণ প্রক্রিয়া চলমান থাকলেও শিল্পাঞ্চলে অস্থিরতা পুরোপুরি থামছে না।

গাজীপুর ও সাভার-আশুলিয়া এলাকায় শ্রমিক বিক্ষোভের মুখে গত বৃহস্পতিবার প্রায় ২০০ কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে। এর মধ্যে সাভার ও আশুলিয়াতেই ১৩৭টি এবং গাজীপুরে ৬৭টি কারখানা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সাভার ও আশুলিয়ার সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন মালিকেরা।

পরিস্থিতি পর্যালোচনার জন্য বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান শনিবার উত্তরা কার্যালয়ে সদস্যদের নিয়ে একটি বিশেষ সাধারণ সভা ডেকেছেন। বিজিএমইএ সূত্রে জানা গেছে, সভায় যেসব কারখানার শ্রমিকরা কাজে যোগ দেবেন না, সেসব কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় (কাজ নেই, মজুরি নেই) বন্ধ রাখা এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মজুরি বোর্ডের আলোচনায় অংশ না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, মজুরি আলোচনার পাশাপাশি বিশৃঙ্খলা চলতে পারে না। তিনি আরও বলেন, আলোচনার টেবিলে আন্তরিকতা নিশ্চিত করতে হলে পরিস্থিতি শান্ত থাকা প্রয়োজন, অন্যথায় তারা আলোচনায় সুস্থির হতে পারবেন না।

এদিকে, শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানিয়েছেন, শ্রমিক ফেডারেশন থেকে কোনো ধর্মঘট ডাকা হয়নি এবং আন্দোলনের পেছনে অন্য কোনো মহলের স্বার্থ থাকতে পারে। তিনি আরও বলেন, মালিকপক্ষ আলোচনায় অংশ না নিলে বিষয়টি সরকারের ওপর ছেড়ে দেওয়া হবে।

গত বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় শ্রমিকেরা ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এছাড়া আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বের হয়ে যান এবং কিছু স্থানে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সাভারের হেমায়েতপুরের জিনস ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং আশুলিয়ার নিউএজ ও অরুণিমা গ্রুপের তিনটি করে ছয়টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানের ওপর ইউরোপের বাসিন্দাদের আস্থা কমছে

সোমবার মজুরি প্রস্তাব দেবে মালিকপক্ষ, পোশাক শিল্পে অস্থিরতা অব্যাহত

প্রকাশিত হয়েছে: ১০:৩০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬