লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানের ওপর ইউরোপের বাসিন্দাদের আস্থা কমছে

ব্যক্তিগত তথ্য সুরক্ষায় যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর ওপর ইউরোপের নাগরিকদের আস্থা কমছে। এক জরিপ অনুযায়ী, ইউরোপের ৮০ শতাংশেরও বেশি মানুষ মার্কিন বা চীনা প্রযুক্তিতে নিজেদের তথ্য নিরাপদ মনে করছেন না।

ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও সুরক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং চীনের বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানের ওপর ক্রমশ আস্থা হারাচ্ছেন ইউরোপের বাসিন্দারা। বিদেশি প্রযুক্তির ওপর থেকে নির্ভরতা কমাতে ও স্থানীয় পর্যায়ে তথ্য সুরক্ষায় কয়েক বছর ধরেই নানা পদক্ষেপ নিচ্ছে ইউরোপীয় দেশগুলো। সংবাদমাধ্যম পলিটিকোর গত মার্চ মাসের এক জরিপ অনুযায়ী, ইউরোপের প্রতি ১০ জনের মধ্যে ৮ জনেরও বেশি মানুষ মার্কিন বা চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠানের কাছে তাদের ব্যক্তিগত তথ্য থাকাকে নিরাপদ মনে করেন না।

স্পেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড এবং বেলজিয়ামের ৬ হাজার ৬৯৮ জন নাগরিকের ওপর পরিচালিত এই জরিপে উঠে এসেছে, ইউরোপের প্রায় ৮৪ শতাংশ মানুষ ব্যক্তিগত তথ্য দায়িত্বশীলতার সঙ্গে ব্যবস্থাপনার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোকে বিশ্বাস করেন না। তবে চীনের প্রতিষ্ঠানগুলোর প্রতি এই আস্থার সংকট আরও মারাত্মক; জরিপে অংশগ্রহণকারীদের ৯৩ শতাংশই মনে করেন চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো তথ্য সুরক্ষায় দায়িত্বশীল নয়। এর বিপরীতে ইউরোপভিত্তিক বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রতি প্রায় ৫১ শতাংশ মানুষের আস্থা রয়েছে।

দেশভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, জার্মানির ৯১ শতাংশ নাগরিক যুক্তরাষ্ট্রের এবং ৯৮ শতাংশ নাগরিক চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানকে বিশ্বাস করেন না। অন্যদিকে মার্কিন ও চীনা প্রযুক্তির প্রতি তুলনামূলক বেশি আস্থা দেখিয়েছেন পোল্যান্ডের বাসিন্দারা; দেশটির ৩৮ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্র এবং ২০ শতাংশ মানুষ চীনের প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা রাখেন। ইউরোপের নিজস্ব প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রতি সবচেয়ে বেশি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বেলজিয়ামের নাগরিকেরা, যাদের ৫৯ শতাংশই বিশ্বাস করেন ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।

আইনি কাঠামোর দিক থেকে ইউরোপীয় ইউনিয়নের ‘জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন’ বা জিডিপিআর অনুযায়ী ইউরোপ অধিবাসীদের তথ্য প্রক্রিয়াজাতকারী প্রতিটি প্রতিষ্ঠানকে কঠোর গোপনীয়তা নীতি মেনে চলতে হয়। তবে যুক্তরাষ্ট্র ও চীনের অভ্যন্তরীণ নিরাপত্তা আইন ব্যবহার করে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ যেকোনো সময় নিজ দেশের প্রতিষ্ঠানের কাছে ব্যবহারকারীদের তথ্য তলব করতে পারে। এ ঝুঁকি ইউরোপের আদালত এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। একই সঙ্গে ডিজিটাল নীতিনির্ধারণ ও পারস্পরিক আস্থার জায়গায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার ব্যবধান আরও স্পষ্ট হয়ে উঠছে। আটলান্টিক কাউন্সিলের সিনিয়র রেসিডেন্ট ফেলো মার্ক স্কট জানান, ব্রাসেলস এবং ওয়াশিংটন এখন মুক্ত বাণিজ্য, ন্যাটো বা বাক্‌স্বাধীনতার মতো মৌলিক বিষয়গুলোতেও একমত হতে পারছে না।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন ২০২৪ সালে পুনরায় দায়িত্ব নেওয়ার পর থেকেই ইউরোপের ডিজিটাল সার্বভৌমত্বের বিষয়টিতে জোর দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় গত জুন মাসে ব্রাসেলস ঘোষণা করে ‘ইউরোপিয়ান টেকনোলজিক্যাল সভরেনটি প্যাকেজ’, যার প্রধান লক্ষ্য হলো ইউরোপের ভূখণ্ডেই উন্নত সেমিকন্ডাক্টর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিকাঠামো গড়ে তোলা। এ নিয়ে উরসুলা ভন ডার লেন স্পষ্ট বার্তা দিয়ে বলেন, হাসপাতাল সচল রাখা, বিদ্যুৎ গ্রিড স্থিতিশীল রাখা কিংবা বিভিন্ন সেবা সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় প্রযুক্তির ক্ষেত্রে ইউরোপ অন্যদের ওপর নির্ভরশীল থাকতে পারে না।

যদিও বাস্তবতায় যুক্তরাষ্ট্রের বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানের ওপর ইউরোপের দেশগুলোর নির্ভরতা এখনো ব্যাপকভাবে রয়ে গেছে। সরকারি নীতিমালা থেকে শুরু করে স্বাস্থ্য ও কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিগুলোও বর্তমানে মাইক্রোসফট বা অ্যামাজনের সার্ভারে প্রক্রিয়াজাত করা হয়। তবে তা থেকে সরে আসার প্রবণতাও দেখা যাচ্ছে। উদাহরণস্বরূপ, অস্ট্রিয়ার সামরিক বাহিনী সম্প্রতি মাইক্রোসফট বর্জন করে ইউরোপের উন্মুক্ত সোর্সনির্ভর (ওপেনসোর্স) বিভিন্ন সেবা ব্যবহার শুরু করেছে। এছাড়া ডেনমার্কের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ সেখানকার স্কুলগুলোতে গুগল ল্যাপটপ ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছে। প্রতিবেদন তৈরিতে পলিটিকো, টেক পলিসি প্রেস এবং দ্য গার্ডিয়ানের তথ্য সহায়তা নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সামরিক বিমানে হাসিনাকে ফেরাতে চায় ভারত, রয়েছে দুই প্রধান শর্ত

যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানের ওপর ইউরোপের বাসিন্দাদের আস্থা কমছে

প্রকাশিত হয়েছে: ১২:০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬