লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সামরিক বিমানে হাসিনাকে ফেরাতে চায় ভারত, রয়েছে দুই প্রধান শর্ত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ দেশে ফেরাতে কূটনৈতিক ও সামরিক তৎপরতা শুরু করতে চায় ভারত সরকার। তবে তাকে ফেরত পাঠাতে বাংলাদেশের সামরিক বিমানের ব্যবহার নিশ্চিত করা এবং সেনাবাহিনীর তদারকিসহ প্রধান দুটি শর্ত সামনে এনেছে নয়াদিল্লি। ভারতীয় সরকারি ও সামরিক কর্মকর্তাদের সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলা জানিয়েছে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য পথ খুঁজছে ভারত। এ বিষয়ে কয়েক মাস ধরে ঢাকা ও দিল্লির মধ্যে পর্দার আড়ালে যোগাযোগ ও আলোচনা চলছে।

ভারতের দেওয়া প্রথম শর্তটি সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকার সঙ্গে সম্পর্কিত। ভারতীয় কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, যেহেতু শেখ হাসিনা বাংলাদেশি সামরিক বিমানে চড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন, তাই তাকে ফেরত পাঠানোর প্রক্রিয়াতেও বাংলাদেশ সামরিক বাহিনীর সক্রিয় অংশগ্রহণ দরকার। এটি প্রধানত দুটি উপায়ে সম্পাদন করা যেতে পারে—বাংলাদেশ থেকে দিল্লি সামরিক বিমান পাঠিয়ে তাকে গ্রহণ করা অথবা দুই দেশের পারস্পরিক সম্মতিতে নির্ধারিত কোনো স্থলসীমান্তে সেনা সদস্যদের মাধ্যমে তাকে হস্তান্তর করা। এ দুই ধরনের প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিক সহায়তা দিতে ভারত প্রস্তুত বলে জানিয়েছে। একই সঙ্গে দেশে ফেরার পর শেখ হাসিনার সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্বও বাংলাদেশ সেনাবাহিনীকেই নেওয়ার আহ্বান জানিয়েছে দিল্লি।

দ্বিতীয় শর্তটি আইনি ও বিচারপ্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুনির্দিষ্ট সুযোগ দিতে হবে এবং ২০২৪ সালের জুলাইয়ের হত্যাকাণ্ডের অভিযোগে তার বিচারপ্রক্রিয়া নতুন করে শুরু করতে হবে। বাংলাদেশের স্বাধীন বিচারব্যবস্থায় সরাসরি হস্তক্ষেপ না করে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার ওপর জোর দিচ্ছে ভারত। এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মন্তব্য করেছেন, ‘আমরা কখনোই জেনেশুনে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য হস্তান্তর করতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।’ ভারতের প্রত্যাশা, এই পুরো বিচারিক প্রক্রিয়া যাতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশ্ব গণমাধ্যমের সরাসরি পর্যবেক্ষণে পরিচালিত হয়।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর দুই বছরেরও বেশি সময় পার হয়ে গেছে এবং বাংলাদেশের একটি আদালত ইতোমধ্যে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। কয়েক মাস পূর্বে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ২০২৬ সালের ডিসেম্বরেই দেশে ফেরার আগ্রহ ব্যক্ত করেছিলেন, যা নিয়ে তিনি এখনো একই অবস্থানে রয়েছেন। ভারতের ভূখণ্ডে আশ্রয়ে থাকা বিদেশি নাগরিকদের সঙ্গে দেশটির সরকার যে নিয়মিত অবহিতকরণ বৈঠক করে, সেখানেও হাসিনাকে দিল্লির দৃষ্টিভঙ্গি জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ভারত সরকারের প্রচ্ছন্ন সম্মতি ও বোঝাপড়ার পরই তিনি প্রকাশ্যে এই দেশে ফেরার ইচ্ছার কথা জানান।

নয়াদিল্লির নীতিনির্ধারকদের কাছে শেখ হাসিনার দীর্ঘদিনের অবস্থান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ বিব্রতকর ও অস্বস্তিকর হয়ে উঠেছে। পূর্বে তাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর এখন বিচারিক প্রক্রিয়ায় তার অংশগ্রহণ নিশ্চিত করাকেই একমাত্র টেকসই সমাধান মনে করছে দিল্লি। একই সঙ্গে দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় করতে হলেও তার দেশে ফেরা জরুরি বলে মনে করছেন ভারতের রাজনীতিকেরা। যদিও ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের পাঠানো আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধটি দিল্লি ঝুলিয়ে রেখেছে এবং প্রকাশ্যে বিষয়টিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের কথা বলে সতর্ক অবস্থান বজায় রাখছে।

জনপ্রিয় সংবাদ

সামরিক বিমানে হাসিনাকে ফেরাতে চায় ভারত, রয়েছে দুই প্রধান শর্ত

সামরিক বিমানে হাসিনাকে ফেরাতে চায় ভারত, রয়েছে দুই প্রধান শর্ত

প্রকাশিত হয়েছে: ০১:০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬