লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিতর্কের মুখে ৫ দিনে ২০ বিলিয়ন ডলার সম্পদ হারালেন জেনসেন হুয়াং

ব্যক্তিগত জীবনের বিতর্ক ও একের পর এক সামাজিক-কর্পোরেট অভিযোগের জেরে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। শেয়ারবাজারে এনভিডিয়ার দরপতনের কারণে গত পাঁচ দিনে তাঁর ব্যক্তিগত সম্পদ ২০ দশমিক ৩ বিলিয়ন বা ২ হাজার ৩০ কোটি মার্কিন ডলার কমেছে। এতে ফোর্বসের ধনীদের বৈশ্বিক তালিকায় তিনি ৮ নম্বর অবস্থান থেকে পিছিয়ে ১৩ নম্বরে নেমে গেছেন।

বর্তমান বাজারদরে বাংলাদেশি মুদ্রায় হুয়াংয়ের হারিয়ে যাওয়া এই সম্পদের পরিমাণ প্রায় আড়াই লাখ কোটি টাকা। এটি বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) এক বছরের মোট ব্যয়ের চেয়েও অনেক বেশি। উল্লেখ্য, গত অর্থবছরে বাংলাদেশ সরকার এডিপিতে মোট ১ লাখ ৪১ হাজার কোটি টাকা ব্যয় করেছিল, যার তুলনাতেই পাঁচ দিনে হুয়াংয়ের এই বিপুল অর্থনৈতিক ক্ষতি স্পষ্ট হয়ে ওঠে।

ফোর্বসের সর্বশেষ রিয়েল টাইম বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী, ১৩ নভেম্বর পর্যন্ত জেনসেন হুয়াংয়ের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৪১ দশমিক ৯ বিলিয়ন বা ১৪ হাজার ১৯০ কোটি ডলারে। এর মধ্যে কেবল এক দিনেই তাঁর সম্পদ কমেছে ২৮০ কোটি ডলার বা ১ দশমিক ৯৭ শতাংশ। ধনীদের সম্পদ হ্রাসের তালিকায় ঐ দিন তিনি তৃতীয় অবস্থানে ছিলেন। চলতি সপ্তাহের শুরুতে সোমবার শেয়ারবাজার খোলার পূর্বে হুয়াংয়ের সম্পদের পরিমাণ ছিল ১৬২ দশমিক ২ বিলিয়ন বা ১৬ হাজার ২২০ কোটি ডলার। ফলে সপ্তাহের কর্মদিবসগুলোতে তাঁর মোট সম্পদ প্রায় ১২ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে। শনিবার ও রোববার বাজার বন্ধ থাকায় শুক্রবারের বাজার শেষেই এই হিসাব নির্ধারণ করা হয়।

হুয়াংয়ের এই আর্থিক ক্ষতির পেছনে মূল নিয়ামক ছিল এনভিডিয়ার শেয়ারে আকস্মিক ধস। তাঁর ব্যক্তিগত জীবনকে ঘিরে বিতর্ক প্রকাশের পর বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দেয়। চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক নারী কর্মকর্তা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিড নামক ডেটা সেন্টার প্রতিষ্ঠানের সাবেক নির্বাহী। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলোর সন্দেহ, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় তাঁকে তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত করেছিল; যদিও তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগটি আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি।

অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে গত অক্টোবরের শেষ দিকে দ্য নিউইয়র্ক টাইমস খবর প্রকাশের পর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। এরপর গত রোববার কর্মীদের কাছে নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন জেনসেন হুয়াং। তবে বিতর্ক এখানেই থামেনি; বুধবারে নিউইয়র্ক টাইমসের আরেক প্রতিবেদনে এনভিডিয়ার কর্মকর্তা কিম্বারলি পাওয়েলের সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের অভিযোগ আনা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার রয়টার্সের খবরে এনভিডিয়ার আরও এক নারী কর্মীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের তথ্য উঠে আসে।

এসব কেলেঙ্কারির মুখে গত বৃহস্পতিবার এনভিডিয়ার প্রেসিডেন্ট, প্রধান নির্বাহী ও পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেন জেনসেন হুয়াং। টানা ৩৩ বছর ধরে এনভিডিয়ার মূল নেতৃত্বে ছিলেন তিনি। তাঁর পদত্যাগের পর কোম্পানির অন্তর্বর্তী প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেসকে।

১৯৯৩ সালে ক্রিস মালাচোস্কি ও কার্টিস প্রিয়েমকে সঙ্গে নিয়ে এনভিডিয়া প্রতিষ্ঠা করেছিলেন জেনসেন হুয়াং। ১৯৯৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এই কোম্পানিতে হুয়াংয়ের প্রায় ৩ দশমিক ৫ শতাংশ মালিকানা শেয়ার রয়েছে। ফলে শেয়ারের দর ওঠানামার ওপর তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ সরাসরি নির্ভর করে। অক্টোবরের শুরুতে কোম্পানিটির বাজারমূল্য রেকর্ড ৫ দশমিক ৮ ট্রিলিয়ন বা ৫ লাখ ৮০ হাজার কোটি ডলারে পৌঁছেছিল, যা শিগগিরই ৬ ট্রিলিয়ন ডলার স্পর্শ করার পূর্বাভাস দেওয়া হচ্ছিল। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শেয়ারে অস্থিরতা, বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানের দুর্বল আর্থিক প্রতিবেদন এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর শেয়ার বিক্রির চাপ বৃদ্ধির পটভূমিতে হুয়াংয়ের ব্যক্তিগত কেলেঙ্কারি এনভিডিয়ার শেয়ারকে আরও নিম্নমুখী করে তোলে।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

বিতর্কের মুখে ৫ দিনে ২০ বিলিয়ন ডলার সম্পদ হারালেন জেনসেন হুয়াং

প্রকাশিত হয়েছে: ০৫:৩৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬