লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক অসন্তোষ নিয়ে জরুরি বৈঠকে ২০০ পোশাক কারখানা মালিক

সাভার ও গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের চলমান কর্মবিরতি ও অস্থিরতা মোকাবিলার কৌশল নির্ধারণে জরুরি বৈঠকে করছেন কারখানা মালিকরা। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার পর রাজধানীর উত্তরায় তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতি (বিজিএমইএ) কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে প্রায় ২০০টি পোশাক কারখানার মালিক এই জরুরি সভায় অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শ্রমিকদের কর্মবিরতির কারণে শিল্পাঞ্চলগুলোতে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে বৈঠকে উপস্থিত অনেক কারখানা মালিক নিজেদের প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার পক্ষে মতামত দেন। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে শ্রম আইনের নির্দিষ্ট ধারার আওতায় সাভার এলাকার ৫০টি পোশাক কারখানা ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে।

চলতি বৈঠক শেষেই পরিস্থিতির সাপেক্ষে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এছাড়া সভার সিদ্ধান্ত ও সার্বিক বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে বিজিএমইএর পক্ষ থেকে বিকেলে এক সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী

শ্রমিক অসন্তোষ নিয়ে জরুরি বৈঠকে ২০০ পোশাক কারখানা মালিক

প্রকাশিত হয়েছে: ০৯:৩২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬