লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় পদ্মার বিশাল কাতল ও চিতল মাছ বিক্রি লক্ষাধিক টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির মাছ। শনিবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে মন্টু হালদার ও মিঠু হালদার আলাদাভাবে জাল ফেলেন। এ সময় মন্টু হালদারের জালে ২৪ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি বড় কাতল এবং মিঠু হালদারের জালে ১৩ কেজি ৮০০ গ্রাম ওজনের দুটি চিতল মাছ ধরা পড়ে।

বেলা ১০টার দিকে জেলেরা মাছগুলো বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছের আড়তে নিয়ে আসেন। এত বড় আকৃতির মাছ দীর্ঘদিন পর দেখতে পেয়ে স্থানীয় জেলে, ব্যবসায়ী ও উৎসুক মানুষেরা ভিড় জমান। আড়তে উন্মুক্ত নিলামে মাছগুলো তোলা হলে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছগুলো ১ লাখ ১২ হাজার ৩৩৫ টাকায় কিনে নেন। এর মধ্যে কাতল মাছটি প্রতি কেজি ২ হাজার ৩৫০ টাকা দরে মোট ৫৮ হাজার ৫১৫ টাকায় এবং দুটি চিতল মাছ প্রতি কেজি ৩ হাজার ৯০০ টাকা দরে ৫৩ হাজার ৮২০ টাকায় কেনেন তিনি।

পরবর্তীতে সম্রাট শাহজাহান শেখ অনলাইন প্ল্যাটফর্ম, ভিডিও কল ও মুঠোফোনের মাধ্যমে বিভিন্ন ক্রেতার সাথে যোগাযোগ করেন। একপর্যায়ে ঢাকার বনানীর এক ব্যবসায়ীর কাছে কাতল মাছটি প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে ৫৯ হাজার ৭৬০ টাকায় এবং চিতল মাছ দুটি প্রতি কেজি ৪ হাজার টাকা দরে ৫৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেন। সব মিলিয়ে মাছ তিনটির মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকা।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, অনলাইন যোগাযোগের কারণে দেশের এক প্রান্তের মাছ অন্য প্রান্তের ক্রেতাদের কাছে সহজেই পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে, যা জেলে ও ব্যবসায়ীদের ভালো দাম পেতে সহায়তা করছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, পদ্মা নদীর মাছের স্বাদ ও গুণগত মানের কারণে দেশজুড়ে আলাদা পরিচিতি রয়েছে। তিনি আরও বলেন, ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে সরকারের সময়মতো মাছ ধরা বন্ধ রাখা এবং নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থানের ফলে ইলিশের পাশাপাশি চিতল, কাতল, বোয়াল, রুই ও পাঙাশের মতো মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। জেলেরা এসব নিয়ম মেনে চললে ভবিষ্যতে নদীতে মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং তাঁরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী

দৌলতদিয়ায় পদ্মার বিশাল কাতল ও চিতল মাছ বিক্রি লক্ষাধিক টাকায়

প্রকাশিত হয়েছে: ০৯:৩৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬