লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাস রোধ ও পরিচ্ছন্নতায় ঢাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীদের নগরীতে পরিণত করতে না পারে, সে লক্ষ্যে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। একই সঙ্গে যারা আগুন-সন্ত্রাস ছড়িয়ে জনগণকে জিম্মি করতে চায়, তাদের ধরে সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোড এলাকায় আয়োজিত এক পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচিতে অংশ নিয়ে ডিএসসিসি প্রশাসক এসব কথা বলেন। পরিচ্ছন্নতার সুফলের কথা উল্লেখ করে তিনি বলেন, রাজধানী শহরকে পরিচ্ছন্ন না রাখা গেলে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও বায়ুদূষণের হাত থেকে নগরবাসীকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে।

নগরীকে পরিচ্ছন্ন রাখার এই উদ্যোগকে ত্বরান্বিত করতে তিনি রাজনৈতিক নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ করে ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমকে সফল করতে ঢাকা মহানগর বিএনপির নেতাদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ডিএসসিসি প্রশাসক।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী

সন্ত্রাস রোধ ও পরিচ্ছন্নতায় ঢাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

প্রকাশিত হয়েছে: ০৯:৩৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬