লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দনাইশে ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে আহত ১০

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর এলাকায় বন্যায় পানিবন্দি ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে মঞ্চ ধসে পড়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে এই ঘটনায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মঞ্চ থেকে পড়ে যান।

ঘটনার সময় মঞ্চে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, পটিয়ার সংসদ সদস্য এনামুল হক, বোয়ালখালীর সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ দক্ষিণ জেলার স্থানীয় নেতৃবৃন্দ। শুক্রবার সকালে গাড়ি থেকে নেমে মন্ত্রী পায়ে হেঁটে মঞ্চে ওঠেন। এরপর অতিরিক্ত নেতৃবৃন্দের চাপে মঞ্চটি ধসে পড়ে এবং মন্ত্রীসহ সবাই নিচে পড়ে যান। দুর্ঘটনার পরপরই মন্ত্রী এলাকা ত্যাগ করে সাতকানিয়ার দিকে চলে যান।

মন্ত্রী স্থান ত্যাগ করার পরপরই ত্রাণ বিতরণের সময় স্থানীয়দের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এই ঠেলাঠেলিতে ত্রাণ নিতে আসা নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান জানান, মন্ত্রী মহোদয় ত্রাণ বিতরণের জন্য মঞ্চে উঠলে তা ধসে পড়ে এবং উপস্থিত সবাই নিচে পড়ে যান। তবে তিনি দাবি করেন, এতে কেউ হতাহত হননি। তিনি আরও জানান, মন্ত্রী চলে যাওয়ার পর ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে মানুষ আহত হওয়ার বিষয়ে তিনি অবগত নন, কারণ সেই সময় তিনি ঘটনাস্থল থেকে চলে এসেছিলেন।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

চন্দনাইশে ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে আহত ১০

প্রকাশিত হয়েছে: ১০:০০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬