লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:০৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সকালেই বিমানবন্দর সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে কর্মস্থলমুখী মানুষ

রাজধানীর অন্যতম ব্যস্ত বিমানবন্দর সড়কে আজ রোববার সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের শৃঙ্খলার অভাব, যত্রতত্র বাসে যাত্রী ওঠানামা এবং লেন শৃঙ্খলা না মানার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই যানজটের ফলে কর্মস্থলমুখী হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

সকাল সাড়ে ৮টার দিকে কুড়িল বিশ্বরোড থেকে শুরু হওয়া যানজট বনানী-কাকলি পর্যন্ত বিস্তৃত হতে দেখা গেছে। অন্যদিকে মিরপুরমুখী সড়কে মাটিকাটা ফ্লাইওভার হয়ে যানজট ইসিবি চত্বর পর্যন্ত পৌঁছে যায়। সরেজমিনে কুড়িল বিশ্বরোড এলাকায় দেখা যায়, বাসগুলো অত্যন্ত বিশৃঙ্খলভাবে যাত্রী ওঠানামা করছে। এছাড়া কুড়িল ফ্লাইওভারে ওঠা এবং বিমানবন্দরের দিকে যাওয়া অনেক যানবাহনই লেন শৃঙ্খলা মানছেন না।

কুড়িল বিশ্বরোড থেকে বিমানবন্দরের দিকে এবং কুড়িল ফ্লাইওভারের ওপর বড় ধরনের যানজট না থাকলেও, এর তীব্র প্রভাব পড়েছে পেছনের সড়কগুলোতে। ফলে বনানী-কাকলি সড়ক এবং ইসিবি চত্বর থেকে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত মাটিকাটা ফ্লাইওভারে তীব্র যানজট সৃষ্টি হয়।

দীর্ঘ সময় যানজটে আটকে থেকে অফিসগামী যাত্রীরা চরম বিরক্তি প্রকাশ করেছেন। বাসে আটকে থাকা এক বেসরকারি চাকরিজীবী ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার আসে সরকার যায়, কিন্তু কেউ সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেয় না। তিনি আরও বলেন, বাসগুলো যদি নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা করাত এবং চালকেরা লেন শৃঙ্খলা মেনে চলতেন, তবে এমন অসহনীয় যানজট অনেকটাই এড়িয়ে চলা সম্ভব হতো।

জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্টে নতুন আইন কর্মকর্তা নিয়োগের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ

সকালেই বিমানবন্দর সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে কর্মস্থলমুখী মানুষ

প্রকাশিত হয়েছে: ০৬:০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬