লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিৎলায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

মোঃ মামুনুর রশীদ : মেহেরপুরের গাংনীতে মাদকদ্রব্য ত্যাগ, কিশোর গ্যাং নির্মূল এবং সুস্থ-সবল জীবন গড়ার প্রত্যয়ে মেহেরপুরের গাংনী থানার আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাংনী উপজেলার চিৎলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলাকে কেন্দ্র করে বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বিভিন্ন বয়সী দর্শক ও ক্রীড়াপ্রেমীরা মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ ও যুবসমাজকে মাদক, অপরাধ ও কিশোর গ্যাং সংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্টু, যুবদলের সেক্রেটারি মো. কাওছার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান এবং গাংনী থানার তদন্ত কর্মকর্তা শিমুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা।
অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
স্লোগান:
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি—সুস্থ, সবল জীবন গড়ি।”

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চিৎলায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

প্রকাশিত হয়েছে: ০৫:৫৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬