লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বোদায় ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল থ্রি-হুইলার, শিশুসহ আহত ৯

পঞ্চগড় প্রতিনিধি: মোঃ শোহানুর রহমান শাহিন

পঞ্চগড়ের বোদা-দেবীগঞ্জ মহাসড়কে দ্রুতগতির ট্রাকের পেছন থেকে দেওয়া ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে যাত্রীবাহী একটি থ্রি-হুইলার। এতে চালকসহ ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের জান্নাত পেট্রোল পাম্পের সামনে বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, আটোয়ারী উপজেলার বলরামপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. আব্দুল্লাহ (৭), বোদা উপজেলার সাকোয়া এলাকার মো. আল আমিনের মেয়ে মোছা. আয়শা (২০), বীরপাড়া এলাকার হাসান আলীর ছেলে মো. রশিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার আব্দুল্লাহর মেয়ে সুকিতি (৮), পাঠানপাড়া এলাকার আজগর আলীর ছেলে মো. আল আকসা (৭) ও স্ত্রী মোছা. মাহমুদা (৩৫), নগর সাকোয়া এলাকার আবুল বাসারের স্ত্রী মোছা. নাসরিন (৪৬), মাড়েয়া ইউনিয়নের বাবনহাট এলাকার মনি ভূষণের স্ত্রী শ্রমতী প্রমিলা (৩০) এবং বোদা পৌরসভার প্রামাণিকপাড়া এলাকার আনিসুর রহমানের ছেলে মো. আক্তারুজ্জামান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ থেকে বোদাগামী যাত্রীবাহী থ্রি-হুইলারটি মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় একই দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক (নম্বর: ঢাকা মেট্রো-ট ২০-৪০৮২) পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলারটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ নয়জন আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পঞ্চগড়ের দিকে পালিয়ে যায়। স্থানীয় কয়েকজন ট্রাকটির পিছু নিলেও সেটিকে আটক করা সম্ভব হয়নি।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও বোদা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। অপর চারজনের মধ্যে তিনজনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। অন্যদিকে, আহত থ্রি-হুইলারচালককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্বজনেরা বাড়িতে নিয়ে যান।

বোদা থানা পুলিশের পরিদর্শক অলকান্ত রায় দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় চালকসহ মোট নয়জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত করা হয়েছে এবং সেটি আটকের চেষ্টা চলমান রয়েছে।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোয়েল রানা জানান, দুর্ঘটনার বিষয়ে অবগত হয়েছি এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী সবুজ জানান, ট্রাকটি পেছন থেকে থ্রি-হুইলারটিকে সজোরে ধাক্কা দিলে মুহূর্তেই যানটি দুমড়েমুচড়ে যায়। পরে ট্রাকটি দ্রুত পঞ্চগড়ের দিকে পালিয়ে যায়।

উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) একই এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। পরপর দুই দিনে একই এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি ও নয়জন আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

রঙিন টিভি কেনার আবদার মেটাতে হুমায়ূন আহমেদের ‘এইসব দিনরাত্রি’

বোদায় ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল থ্রি-হুইলার, শিশুসহ আহত ৯

প্রকাশিত হয়েছে: ০২:৪৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬