রাজবাড়ীর কালুখালীতে ১৫০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২জন গ্রে’ফ’তা’র!
Thank you for reading this post, don't forget to subscribe!রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলায় গভীর রাতে একটি বাড়ীতে অভিযান চালিয়ে(১৫০পিস) অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় মাদক কারবারের অভিযোগে বাবা-ছেলেসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার(১০জুন ২০২৬ইং) তারিখে রাত সাড়ে ৩টার দিকে কালুখালী থানার রূপসা এলাকায় এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে রূপসা গ্রামের টোকন সরদারের বাড়ীতে গভীর রাতে অভিযান ও তল্লাশী চালালে বাড়ীর ভেতর থেকে ১৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় অভিযানে টোকন সরদার(৫০) এবং তার ছেলে হৃদয় সরদার(১৯)-কে গ্রেফতার করা হয়।আটকৃত আসামিরা রাজবাড়ীর কালুখালী উপজেলার রূপসা গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ‘ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ,মোঃ মফিজুল ইসলাম জানান,উদ্ধারকৃত ট্যাপেন্টাডল একটি নিয়ন্ত্রিত ওষুধ,যা অবৈধভাবে মাদক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ইতিমধ্যেই আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরো বলেন, রাজবাড়ী জেলায় মাদক নির্মূল এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়াও মাদক বিরোধী অভিযান সব সময় অব্যাহত থাকবে।
ক্রাইম ওয়াচ ২৪ বিডি ডেস্ক 



















