লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১১ অক্টোবর সিডনিতে বসছে চট্টগ্রাম ক্লাবের বর্ণাঢ্য স্প্রিং ফেয়ার

বাংলাদেশি ঐতিহ্য, সংস্কৃতি এবং ব্যবসায়িক সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগামী ১১ অক্টোবর সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্প্রিং ফেয়ার ২০২৬’। চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া ইনক.-এর আয়োজনে সিডনির ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা এই উৎসব চলবে। আয়োজকদের প্রত্যাশা, সিডনির অন্যতম বড় এই বহুসাংস্কৃতিক আয়োজনে ১৫ হাজারের বেশি দর্শনার্থী অংশ নেবেন। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করছে ক্যাম্পবেলটাউন ঈগল স্পোর্টস।

উৎসবের প্রস্তুতি উপলক্ষে গত শুক্রবার সিডনির মিন্টোতে অবস্থিত সৈয়দ পার্টনার্স কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় মেলার রোডম্যাপ, স্টল ব্যবস্থাপনা, স্পন্সরশিপ, স্বেচ্ছাসেবক সমন্বয়, নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শনার্থীদের সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত পরিকল্পনা করা হয়েছে। বিভিন্ন কমিউনিটিকে একই প্ল্যাটফর্মে যুক্ত করে পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন দৃঢ় করার ওপর সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সভাপতি সাইফ চৌধুরী জানান, এই উৎসব কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং বিভিন্ন সংস্কৃতিকে এক সুতোয় বাঁধার একটি প্রয়াস। তিনি আশা প্রকাশ করেন, স্পন্সর ও কমিউনিটি পার্টনারদের সহযোগিতায় এবারের আয়োজন আরও সফল হবে।

পরিবার ও শিশুদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে সকাল থেকে বিকেল পর্যন্ত শিশুদের জন্য বিনামূল্যে রাইডের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া অভিভাবকদের জন্য থাকবে আলাদা প্যারেন্টাল প্লেস। চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি ও কার্যকরী সদস্য সৈয়দ আকরামউল্লাহ জানান, দুর্গাপূজার ঠিক আগে আয়োজনটি হওয়ায় এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য কেনাকাটার একটি বড় সুযোগ তৈরি করবে।

আয়োজকরা জানিয়েছেন, আগ্রহী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য এখনো সীমিত সংখ্যক স্টল ও স্পন্সরশিপের সুযোগ রয়েছে। দ্রুত নিবন্ধনের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ১৫ হাজারের বেশি দর্শনার্থীর কাছে নিজেদের ব্র্যান্ড তুলে ধরার সুযোগ পাবে। চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সহসভাপতি সৈয়দ বাকের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আয়োজকদের বিশ্বাস, বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে এই মেলা সিডনির অন্যতম বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসবে পরিণত হবে এবং বাংলাদেশি সংস্কৃতি, পারিবারিক বিনোদন ও ব্যবসায়িক সংযোগের এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

জনপ্রিয় সংবাদ

ইরানের হরমোজগান প্রদেশে গভীর রাতে রহস্যময় হামলার ঘটনা

১১ অক্টোবর সিডনিতে বসছে চট্টগ্রাম ক্লাবের বর্ণাঢ্য স্প্রিং ফেয়ার

প্রকাশিত হয়েছে: ০৩:৪১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬