লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইট হাউসের কাছে একাধিক স্থানে গোলাগুলি, আহত অন্তত ৪

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের নিকটবর্তী একটি অভিজাত এলাকায় বৃহস্পতিবার ভোরে একাধিক স্থানে গুলির ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। ওয়াশিংটনের ঐতিহ্যবাহী লোগান সার্কেল এলাকায় এ ঘটনা ঘটে, যা হোয়াইট হাউস থেকে প্রায় এক মাইল উত্তরে হাঁটা দূরত্বের মধ্যে অবস্থিত। আন্তর্জাতিক বার্তা সংস্থা এপির বরাতে এই তথ্য জানা গেছে।

ঘটনার পর পর একাধিক স্থানে গুলির খবর পেয়ে মার্কিন পুলিশ দ্রুত সংশ্লিষ্ট এলাকাগুলোতে অভিযানে নামে। তবে কোথায় ঠিক কীভাবে গুলি চালানো হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট বিস্তারিত তথ্য জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা নাথান ক্লার্ক। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে স্থানীয় পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে ১৫তম স্ট্রিটের ১৫০০ ব্লক এলাকা এড়িয়ে চলার বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ সড়কটির একটি বড় অংশ সম্পূর্ণ অবরুদ্ধ করে রেখেছে এবং আশপাশের অন্যান্য সড়কগুলোতেও যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকায় ভিআইডিএ ফিটনেস সেন্টার, সেন্ট লুকস এপিসকোপাল চার্চ এবং বেশ কয়েকটি আবাসিক ভবনের পাশাপাশি একটি হোল ফুডস সুপারমার্কেটও রয়েছে। নিরাপত্তা বজায় রাখতে দুর্ঘটনাস্থল ও সংলগ্ন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

উদ্ধার ও তদন্ত কার্যক্রমে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক (এটিএফ) তাদের বিশেষ এজেন্টদের দুর্ঘটনাস্থলে পাঠিয়েছে। তবে এই হামলার ঘটনায় জড়িতদের পরিচয়, গোলাগুলির নেপথ্য কারণ কিংবা চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশ বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিস্তারিত কিছু জানাতে পারেননি।

জনপ্রিয় সংবাদ

শাহবাগে বিএনপির বিক্ষোভ: নৈরাজ্যকারীদের প্রতিহত করার ঘোষণা রিজভীর

হোয়াইট হাউসের কাছে একাধিক স্থানে গোলাগুলি, আহত অন্তত ৪

প্রকাশিত হয়েছে: ০২:৪৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬