লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে আল-কায়েদার উপস্থিতি নিয়ে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে, সেটিকে ‘ফ্যাসিবাদী সরকারের প্রোপাগান্ডা’ হিসেবে দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার পর সন্ধ্যা ৬টার দিকে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, দেশে আল-কায়েদার উপস্থিতি নিয়ে বাংলাদেশের কাছে কোনো তথ্য নেই। তিনি ধারণা প্রকাশ করেন যে, এটি বিগত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেও ছড়ানো হয়ে থাকতে পারে। এ বিষয়ে বাংলাদেশ জাতিসংঘের কাছে তথ্য-উপাত্তের ভিত্তি জানতে চাইবে বলেও তিনি উল্লেখ করেন।

একই ব্রিফিংয়ে মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের চেষ্টা চলছে। এছাড়া, রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমার সরকারের দেওয়া তথ্যের বিষয়ে বাংলাদেশের আপত্তির কথা দেশটির রাষ্ট্রদূতকে ডেকে জানানো হয়েছে।

রোহিঙ্গা সংকটের দীর্ঘসূত্রতা নিয়ে শামা ওবায়েদ বলেন, ২০১৭ সালে রোহিঙ্গারা আসা শুরু করলেও এখনো এর কোনো সমাধান হয়নি। প্রথম তিন-চার বছরের মধ্যে বিষয়টি সমাধান করা গেলে পরিস্থিতি এতটা জটিল হতো না। সময়ের সঙ্গে সঙ্গে মিয়ানমারের পরিস্থিতি এবং এই সংকট আরও ঘনীভূত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

জনপ্রিয় সংবাদ

মাদক নিরাময়কেন্দ্রের আড়ালে ডিবি হারুনের গোপন বন্দিশালা

বাংলাদেশে আল-কায়েদার উপস্থিতি নিয়ে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ

প্রকাশিত হয়েছে: ০৭:৩৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬