লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে স্ত্রী বুশরা ও বোন নূরিনের সঙ্গে দেখা করলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে দেখা করেছেন তাঁর স্ত্রী বুশরা বিবি ও বোন নূরিন নিয়াজি। চলতি বছরে কারাবন্দি ইমরান খানের সঙ্গে তাঁর বোন নূরিনের এটিই প্রথম সাক্ষাৎ। দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশনার পর এই সাক্ষাতের সুযোগ পান পরিবারের সদস্যরা।

কারাগার সূত্রের বরাত দিয়ে ডন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, কারাগারের সম্মেলন কক্ষে ইমরান খানের সঙ্গে তাঁর বোন নূরিন নিয়াজির প্রায় ১৫ মিনিট কথা হয়। এ সময় তাঁরা সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। নূরিন নিয়াজি তাঁর ভাইকে সুপ্রিম কোর্টের একটি আদেশের বিষয়ে অবহিত করেন, যেখানে ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের কথা বলা হয়েছে। এর আগে পাকিস্তানের সর্বোচ্চ আদালত ইমরান খানকে দুই দিনের মধ্যে চিকিৎসার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন এবং আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে সেখানে রাখার আদেশ দেওয়া হয়।

আদালত প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে ইমরান খানকে সাক্ষাতের অনুমতি দিলেও সতর্ক করে বলেছে, এই সুযোগ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হলে তা বাতিল করা হতে পারে। তবে ইমরান খানের অন্য দুই বোন আলিমা খান ও উজমা খান, চাচাতো ভাই কাসিম জামান এবং তাঁর দলের রাজনৈতিক নেতাদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি।

এদিকে, গত মঙ্গলবার আদিয়ালা কারাগারের সম্মেলন কক্ষেই স্বামী ইমরান খানের সঙ্গে দেখা করেন বুশরা বিবি। তাঁদের এই সাক্ষাৎ প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট স্থায়ী হয় বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। ইমরান খানের সঙ্গে সাক্ষাতের আগে বুশরা বিবি তাঁর প্রথম পক্ষের সন্তান মুসা ও মুবাশশারা মানেকা এবং ননদ মেহরুন্নিসার সঙ্গে প্রায় ৪০ মিনিট সময় কাটান।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং বর্তমানে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তিনি ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

জনপ্রিয় সংবাদ

আমদানিনির্ভরতা কাটিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে চায় কৃষি খাত: কৃষিমন্ত্রী

কারাগারে স্ত্রী বুশরা ও বোন নূরিনের সঙ্গে দেখা করলেন ইমরান খান

প্রকাশিত হয়েছে: ০৮:০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬