লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের ক্যানসার চিকিৎসায় দুই দিনের উৎসব নওশাবার

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের প্ল্যাটফর্ম ‘টুগেদার উই ক্যান’ এবার বিশেষ এক আয়োজন করতে যাচ্ছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা এই প্ল্যাটফর্মটি ‘মায়ের জন্য টুগেদার উই ক্যান’ শিরোনামে দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে। আগামী ২১ ও ২২ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই উৎসব।

উৎসবের সময়সূচি প্রসঙ্গে নওশাবা জানান, প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। এরপর ৬টা ৫০ মিনিটে শুরু হবে ‘ধরণীর গান’ পর্ব। এতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা সংগীত পরিবেশন করবে। মূল পর্ব হিসেবে রাত ৮টায় মঞ্চস্থ হবে কবি জসীম উদদীনের বিখ্যাত কাব্যোপন্যাস অবলম্বনে নাটক ‘সোজন বাদিয়ার ঘাট’। নাটকটি মঞ্চস্থ করবেন ক্যামেলিয়া শারমিন চূড়া ও তার দল।

এই আয়োজনের পেছনে রয়েছে ক্যামেলিয়ার মা শাহিন সুলতানার অসুস্থতা। তিনি রেকটাল ক্যানসারে আক্রান্ত এবং রোগটি চতুর্থ স্তরে পৌঁছেছে। তাই তার চিকিৎসা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এর আগে ‘টুগেদার উই ক্যান’-এর সহযোগিতায় গাজীপুর সিটি কর্পোরেশনে মঞ্চনাটক প্রদর্শনী করেছেন ক্যামেলিয়া, সেখান থেকে দারুণ সাড়া পেয়েছেন। এবার রাজধানী শহরে এই আয়োজন করা হচ্ছে, যার মূল উদ্দেশ্য টিকিট বিক্রির টাকা দিয়ে মায়ের চিকিৎসা করানো।

উৎসবের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ও ৫০০ টাকা। তবে শিক্ষার্থীরা বিশেষ ছাড়ে ৩০০ টাকায় টিকিট নিতে পারবেন। এক ভিডিও বার্তায় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ বলেন, “সকলেই জানেন, ক্যানসার অত্যন্ত ব্য�়বহুল চিকিৎসা; সেটা একা করা সম্ভব নয়। ‘টুগেদার উই ক্যান’-এর ফিলোসফি হলো, আমরা সহমর্মিতা ও বন্ধুত্বে বিশ্বাসী। আমরা একতায় বিশ্বাসী। তাই প্রথমবার টিকিট বিক্রি করে এরকম একটি আয়োজন করছি। তাই সকলের সহযোগিতা প্রত্যাশা করছি; আপনারা পরিবার ও বন্ধুদের নিয়ে আসুন।”

জনপ্রিয় সংবাদ

মায়ের ক্যানসার চিকিৎসায় দুই দিনের উৎসব নওশাবার

প্রকাশিত হয়েছে: ০১:৩০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬