লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি অফিসের ছাদে বসছে সোলার প্যানেল, বিদ্যুৎ সাশ্রয়ের বড় উদ্যোগ

স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন সব সরকারি দপ্তরের ভবনের ছাদে পর্যায়ক্রমে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই কার্যক্রমের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

গত ২৫ আগস্ট (মঙ্গলবার) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত দুটি পৃথক সভায় এ সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এই উদ্যোগ কেবল কেন্দ্রেই সীমাবদ্ধ থাকবে না, বরং জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি অফিসগুলোতেও ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে একটি সাশ্রয়ী, আধুনিক ও পরিবেশবান্ধব সরকারি সেবামূলক অবকাঠামো গড়ে তোলা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, সোলার প্যানেল স্থাপনে নেট মিটারিং ও হাইব্রিড সিস্টেম ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। এর ফলে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে এবং রাতেও তা ব্যবহার করা সম্ভব হবে। এ প্রকল্পে সরকারি অর্থায়নের পাশাপাশি কারিগরি সহায়তার জন্য বেসরকারি প্রতিষ্ঠান ওয়ালটন, প্রাণ-আরএফএল এবং গ্রামীণ শক্তির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তুতি চলছে।

সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও সরকারি ব্যয় সাশ্রয়ের বিষয়টি নিয়মিত তদারকি করছেন। এর আগে, গত ১০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশনা দেয়। পরবর্তীতে ১৭ আগস্ট গঠিত দুটি উচ্চপর্যায়ের কমিটি ইতিমধ্যেই সোলার প্যানেল স্থাপনের উপযোগী ছাদ চিহ্নিত করে তার আয়তন, সম্ভাব্য ব্যয় ও বিভিন্ন চ্যালেঞ্জ পর্যালোচনা করেছে।

এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রফিকুল ই মোহামেদ, সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ এবং ওয়ালটন, প্রাণ-আরএফএল ও গ্রামীণ শক্তির প্রতিনিধিরা।

জনপ্রিয় সংবাদ

দাঁড়িয়ে খাবার খাওয়ার অভ্যাস শরীরের জন্য কতটা ক্ষতিকর?

সরকারি অফিসের ছাদে বসছে সোলার প্যানেল, বিদ্যুৎ সাশ্রয়ের বড় উদ্যোগ

প্রকাশিত হয়েছে: ০৯:৩১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬