লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন আবেদন প্রত্যাহার চাইলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

স্বামী তৌফীক নাওয়াজের মৃত্যুর পর, এখন আর বাসায় ফেরার তাগিদ অনুভব করছেন না জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নিজের জামিন আবেদন প্রত্যাহার করতে চেয়েছেন কারাবন্দি আওয়ামী লীগ নেত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। জুলাই গণঅভ্যুত্থানের সময় হওয়া মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়। এই দিন তার জামিন শুনানির দিন ধার্য ছিল।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালটিতে শুনানি শুরুর আগে কথা বলার অনুমতি চান দীপু মনি। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। আদালতের অনুমতি পেয়ে এজলাসের কাঠগড়ায় থাকা মাইক্রোফোনে দীপু মনি বলেন, তিনি দুই বছর ধরে কারারুদ্ধ আছেন এবং গত এপ্রিল মাসে তার জামিন আবেদন করা হয়েছিল।

তিনি আদালতকে জানান, এখন আর তিনি জামিন চান না এবং আবেদনটি প্রত্যাহার করতে চান। দীপু মনি বলেন, এর আগে জামিন আবেদন শুনানির সময় ট্রাইব্যুনাল তাকে প্রশ্ন করেছিলেন, বাসায় গিয়ে কী করবেন? এখন তার বাসায় যাওয়ার আর কোনো তাড়া নেই। তিনি তার প্রয়াত স্বামী তৌফীক নাওয়াজের কথা উল্লেখ করে বলেন, তৌফীক নাওয়াজ সাত বছর শয্যাশায়ী ছিলেন এবং তার বাকশক্তিও ছিল না। তিনি কোনো কথা বললে চোখের পলক ফেলে উত্তর দিতেন।

জনপ্রিয় সংবাদ

পাবনার চাটমোহরে প্রদীপের আলোয় জমজমাট পুঁথিপাঠের আসর

জামিন আবেদন প্রত্যাহার চাইলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

প্রকাশিত হয়েছে: ০৯:৩০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬