লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনের তোলেদোয় দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

স্পেনের মধ্যাঞ্চলীয় তোলেদো প্রদেশে দুটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টা ৫৪ মিনিটের দিকে উর্দা এলাকার কাছে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম ও জরুরি সেবাবিষয়ক কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, মাদ্রিদ থেকে সেভিয়া রুটে চলাচলকারী দুটি ট্রেন এই দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি ট্রেন অন্য একটি ট্রেনের পেছনে ধাক্কা দিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের তীব্রতায় ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, জরুরি সেবাকর্মী ও চিকিৎসক দল মোতায়েন করা হয়েছে এবং উদ্ধারকাজ চলমান রয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

স্পেনের তোলেদোয় দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

স্পেনের তোলেদোয় দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬

প্রকাশিত হয়েছে: ১১:৩১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬