লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চার স্বীকৃতি পেল উর্মি গ্রুপ

পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন বা ইএসজি কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি পুরস্কার অর্জন করেছে উর্মি গ্রুপ। গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোরে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উর্মি গ্রুপের পক্ষে পুরস্কার গ্রহণ করেন গ্রুপের চেয়ারম্যান আশফাক আহমেদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন। এছাড়া সুইডেন, ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার অনুষ্ঠানে অংশ নেন।

উর্মি গ্রুপ তিনটি প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। এগুলো হলো—‘এক্সিলেন্স ইন অ্যাকসেসিবিলিটি অ্যান্ড ইনক্লুসিভ ওয়ার্কপ্লেস ডিজাইন’ ক্যাটাগরিতে গোল্ড উইনার, ‘এক্সিলেন্স ইন জেন্ডার ইকুইটি অ্যান্ড উইমেন লিডারশিপ অ্যাডভান্সমেন্ট’ এবং ‘এক্সিলেন্স ইন ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্টিং’ ক্যাটাগরি।

ব্যক্তিগত পর্যায়ে ‘এক্সিলেন্স ইন চ্যাম্পিয়নিং ক্লাইমেট অ্যাকশন’ ক্যাটাগরিতে গোল্ড উইনার হয়েছেন উর্মি গ্রুপের পরিচালক শামারুখ ফখরুদ্দিন। জলবায়ু কার্যক্রমে নেতৃত্ব এবং প্রতিষ্ঠানের সাসটেইনেবিলিটি অগ্রাধিকারকে এগিয়ে নেওয়ার অবদানের জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ জানান, এই অর্জনগুলো তাদের অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ, জেন্ডার সমতা, সাসটেইনেবিলিটি রিপোর্টিং ও জলবায়ু কার্যক্রমে ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন। উল্লেখ্য, ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬ যৌথভাবে আয়োজন করেছে ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ ও ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের ‘আত্মঘাতী’ নীতিতেই বর্তমান জ্বালানি সংকট: স্বরাষ্ট্রমন্ত্রী

ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চার স্বীকৃতি পেল উর্মি গ্রুপ

প্রকাশিত হয়েছে: ০৪:৩৮:০১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬