লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ শিল্প খাতের ঋণে নতুন নিয়ম করল বাংলাদেশ ব্যাংক

বন্ধ শিল্প ও সেবা খাত পুনরায় চালু করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ২০ হাজার কোটি টাকার বিশেষ স্কিমের অর্থ ছাড়ের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি নতুন সার্কুলার জারি করেছে। নতুন নির্দেশনায় স্কিমটির নাম পরিবর্তন করে 'বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক পুনঃঅর্থায়ন স্কিম' রাখা হয়েছে, যা আগে 'বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক্‌-অর্থায়ন স্কিম' নামে পরিচিত ছিল।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ব্যাংকগুলো প্রথমে তাদের নিজস্ব তহবিল থেকে গ্রাহককে ঋণ প্রদান করবে। ঋণ বিতরণের পর বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কাছে পুনঃঅর্থায়নের জন্য আবেদন করতে হবে। আগে কেন্দ্রীয় ব্যাংক থেকে আগাম অর্থ নিয়ে গ্রাহককে ঋণ দেওয়ার যে ব্যবস্থা ছিল, তা পরিবর্তন করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এই স্কিমের আওতায় ঋণ বিতরণের আগে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ অথবা নির্বাহী কমিটির অনুমোদন নিতে হবে। ঋণ বিতরণের পরবর্তী এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ পুনঃঅর্থায়নের আবেদন করতে হবে। কোনো কারণে নির্ধারিত সময়ে আবেদন করা সম্ভব না হলে, উপযুক্ত কারণ দর্শিয়ে পরবর্তী ১৫ দিনের মধ্যে আবেদনের সুযোগ থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনায় ঋণ পাওয়ার ক্ষেত্রে কিছু অগ্রাধিকার ও শর্ত যুক্ত করা হয়েছে। কোনো গ্রাহক আগে যে ব্যাংক থেকে প্রকল্প ঋণ নিয়েছেন, এই বিশেষ স্কিমের আওতায় ঋণ পাওয়ার ক্ষেত্রে সেই ব্যাংকটিই অগ্রাধিকার পাবে। এছাড়া ঋণের সব ধরনের লেনদেন গ্রাহকের এসক্রো অথবা রেভিনিউ অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

ঋণগ্রহীতার বিষয়ে কঠোর যাচাই-বাছাইয়ের শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন শর্ত অনুযায়ী, গ্রাহক অতীতে অর্থপাচার, জালিয়াতি, ঋণের অর্থের অপব্যবহার কিংবা তহবিল অন্য খাতে সরিয়ে নেওয়ার মতো কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন না—এ মর্মে ব্যাংককে গ্রাহকের কাছ থেকে একটি ঘোষণাপত্র নিতে হবে।

জনপ্রিয় সংবাদ

বন্ধ শিল্প খাতের ঋণে নতুন নিয়ম করল বাংলাদেশ ব্যাংক

বন্ধ শিল্প খাতের ঋণে নতুন নিয়ম করল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত হয়েছে: ০২:১৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬