লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে যৌনকর্ম বৈধ করার পক্ষে মত দিলেন পুনম পান্ডে

প্রায়ই নানা বিতর্কিত কর্মকাণ্ড ও মন্তব্যের কারণে আলোচনায় থাকেন অভিনেত্রী পুনম পান্ডে। এবার তিনি ভারতে যৌনকর্মকে বৈধ করার পক্ষে নিজের মত তুলে ধরেছেন। পুনমের দাবি, যৌনকর্ম যদি আইনি ও নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় নিয়ে আসা হয়, তবে বিশেষ করে নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের হার অনেকাংশেই কমে আসবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের খোলামেলা ভিডিও এবং যৌনকর্ম নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। তিনি দাবি করেন, সমাজের অনেক পুরুষই বর্তমানে মানসিক চাপ ও হতাশার মধ্য দিয়ে যাচ্ছেন। তার ভাষ্যমতে, তার তৈরি কোনো ভিডিও যদি কারও মানসিক চাপ কমাতে সাহায্য করে, তবে সেটিকে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার প্রয়োজন নেই।

নিজের খোলামেলা ভিডিওগুলোকে একপর্যায়ে ‘সামাজিক সেবা’ হিসেবেও আখ্যায়িত করেছেন পুনম। তিনি জানান, মানুষ যখন ব্যস্ততা ও ক্লান্তির পর তার ভিডিও দেখে সাময়িক মানসিক স্বস্তি পান, তখন তিনি সেটিকে মানুষের উপকার হিসেবেই দেখেন।

পুনমের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে তার এই দাবির প্রতি সমর্থন জানালেও, বড় একটি অংশ এটিকে বিতর্ক তৈরির কৌশল হিসেবে দেখছেন। সমালোচকদের মতে, যৌনকর্ম বৈধ করলেই নারীদের বিরুদ্ধে অপরাধ কমে যাবে—এমন দাবি অত্যন্ত সরল সমীকরণ। তাদের যুক্তি, বিষয়টি কেবল আইন দিয়ে নিয়ন্ত্রণের নয়, বরং এর সঙ্গে যৌনকর্মীদের অধিকার, নিরাপত্তা, শোষণ, পাচার ও সম্মতির মতো গভীর সামাজিক ও আইনি প্রশ্নগুলো জড়িত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী আটক

ভারতে যৌনকর্ম বৈধ করার পক্ষে মত দিলেন পুনম পান্ডে

প্রকাশিত হয়েছে: ০৫:০০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬